ট্রাম্পের অর্থমন্ত্রী কে এই স্কট ব্যাসেন্ট?

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ট্রাম্প শুরু করেছেন মন্ত্রিসভা গঠনের কাজ।

এরই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, “বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।”

ট্রাম্প আরও বলেন, “তিনি (স্কট) ‘আমেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।”

স্কট ব্যাসেন্ট, মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।

ভোটের প্রচারে গিয়ে ট্রাম্পের প্রশংসা করে স্কট ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানির এবং নিম্ন করের। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights