ঝিনাইদহে ফসলের সঙ্গে শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ এক কৃষকের ৪০ শতক জমির টমেটো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার গভীর রাতে পৌরসভার মুরারীদহ গ্রামের জিকে তলার মাঠে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুস সামাদ জানান, গ্রামের মাঠে তিনি ৪০ শতক জমিতে টমোটোর আবাদ করেছিলেন। গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো ক্ষেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে। গাছের জন্য দেওয়া মাচা কেটে দিয়েছে। এতে গাছগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী কৃষক শাহ মোহাম্মদ আব্দুস সামাদ অভিযোগ করেন, কয়েকদিন আগে একটা দুর্ঘটনার সালিসে স্বাক্ষী দেওয়ায় গ্রামের ঝন্টু মন্ডল নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights