৩৬ শিক্ষার্থী পাচ্ছে ডিনস অ্যাওয়ার্ড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিএসএস স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৬ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এ বছর অনুষদের ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ড পাচ্ছেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights