চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ‘তারুণ্যের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘তারুণ্যের নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালের লালচান্দ চা বাগানে বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর অংশগ্রহনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় তরুণ সমাজের ক্ষমতায়ন, নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনি গোয়ালা।

আলোচনা সভায় রনি গোয়ালা বলেন, “তারুণ্যের শক্তি হলো দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের নতুন পথ দেখাতে পারে। তাদেও নেতৃত্ব ও চিন্তাশক্তি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। তরুণদের সুশিক্ষা এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে বলেন, যত বেশি তরুণ সমাজের উন্নয়নমূলক কাজে যুক্ত হবে, তত দ্রুত বাংলাদেশ উন্নতির শিখওে পৌঁছাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights