সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখী সংঘের্ষ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মোটরসাইকেল নিয়ে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজন মারা যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
