শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় আটক ৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাড়িতে ঢুকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ রবিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ৪ জনকে আটক করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।

শনিবার ভোর সোয়া ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেন সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে এই সন্ত্রাসী হামলার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছেন। আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সন্দেহভাজন আটককৃতরা হলো ফরিদ, সাব্বির, সুমিত মোল্লা ও রানা।
শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঘটনার পর থেকে শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশসহ আইন শৃংখল্যা বাহিনির সদস্যদের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights