মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে: শ্রম সচিব

অনলাইন ডেস্ক

আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।

এসব বিষয়ে সরকার নীতিগত ভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights