সখীপুরে কুকুর-বিড়ালের কামড়ে শিশুসহ আহত ৬
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ছয় জন আহত। আজ সোমবার সকালে আহত ছয়জনসহ আরও পনের জনকে ভ্যাকসিন দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আহতরা হলো-পৌর এলাকার মোস্তাকিম (০৬), আয়শা আক্তার (১১), মীম আক্তার (২১), জমেলা (৫০), নাজমা আক্তার (৮৯) ও জালাল মিয়া (৬৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, কুকুর ও বিড়ালের আচড় খাওয়া ছয় জনকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া আরও পনের জন যারা এক সাপ্তাহ আগে আহত হয়েছিলো তাদের দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, কুকুর-বিড়াল বা শিয়ালের কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।
