নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা

নড়াইল প্রতিনিধি
জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে মঙ্গলবার বেলা বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো: রেফায়েতুল হক তমাল, জেলা সেক্রেটারি মো: সাফায়েত উল্লাহ।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights