ট্রাক চাপায় চাচা-ভাতিজা নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল কাদির (২৪) ও কাউছার আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে আসছিলেন। পুকরা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত কাউছারকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
