‘‌কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে’

টঙ্গী প্রতিনিধি

শ্রমিক কর্মচারীদের নিকট হস্তান্তরিত টেক্সটাইল মিলসগুলো আরও লাভজনক করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

বুধবার দুপুরে টঙ্গীর মেঘনা টেক্সটাইল মিলস লি. কারখানার কর্ম পরিবেশ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

জিয়াউল হক বলেন, কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কীভাবে আরও লাভজনক করা যায়, সে বিষয়ে পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমসি’র উপ-সচিব মারুফুর রশিদ খান, জ্যেষ্ঠ উপ-প্রধান হিসাবরক্ষক রঞ্জন কুমার প্রসাদ, উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম মিয়া, মেঘনা টেক্সটাইল মিলসের চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ্ উদ্দিন প্রমুখ।

বিটিএমসি’র চেয়ারম্যান মেঘনা টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে অলম্পিয়া টেক্সটাইল মিলস পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights