জয়পুরহাটে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে (৪৭) যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

রাজধানী ঢাকার শনিরআখড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ওই বছরের ২৩ মে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছরের ১০ জুলাই লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights