কোস্টাল মডেল কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ “আলোকিত শিক্ষাই আমাদের উদ্দেশ্য” স্লোগানে কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ২০২৪ সালের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় স্কু্ল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোস্টাল মডেল কিন্ডারগার্ট এর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা শামীম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ছায়েদুল হক ভূঁইয়া, চরজব্বর ডিগ্রী কলেজের প্রভাষক জামশেদুর রহমান কিসলু, সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সমাজ সেবক এএম কাশেম, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিএনপি নেতা নুর উদ্দিন শামীম, সমাজ সেবক শিক্ষানুরাগী নুরুল আমিন, হাজী রফিক উল্যাহ, কোস্টাল মডেল কিন্ডারগার্টেন শিক্ষক ওমর ফারুক, নুরের চাপা গভিদন, মোঃ বাহার মিয়া, তামজিনা বেগম, গীতা রানী দাস, রাবেয়া বেগম, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, সমাজ সেবক শিমুলসহ এলাকার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights