আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী দলকে ট্রফি প্রদান করেন।

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর ভলিবল মাঠে ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গত ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চূড়ান্ত খেলায় নৌবাহিনী দল ৩-২ সেটে সেনাবাহিনী দলকে পরাজিত করে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৪ নভেম্বর সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. জহির উদ্দিন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights