নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকাল ৫টা ৩৩ মিনিটে প্রায় এক ঘণ্টা কাজ করে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শুরুতে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights