টাঙ্গাইলে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে ময়মনসিংহ-জামালপুর রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছে উপজেলা পদ বঞ্চিত আওয়ামী লীগের একাংশ।

রবিবার বেলা ১২টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক বন্ধ করে টায়ারে অগ্নিসংযোগ করে তারা।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হয়। কিন্তু ওই কমিটিতে জামায়াত-বিএনপি ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি দিবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষ করে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা। এতে রাস্তার উভয় পাশে যানযটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights