গুগল ম্যাপে ‘পার্কিং স্পট’ খুঁজে পাওয়া সহজ

অনলাইন ডেস্ক

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপস একটি ফিচার চালু করেছে, যা খুব সহজেই ‘পার্কিং স্পট’ খুঁজে বের করবে। এ ফিচারের মাধ্যমে উত্তর আমেরিকার ড্রাইভারের জন্য পার্কিং খুঁজে পাওয়া আরও সহজ হবে। মূলত Google Maps এবং শীর্ষস্থানীয় পার্কিংফর্ম ‘SpotHero’ যৌথভাবে এ সুবিধা প্রদান করবে।

এই নতুন ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা গন্তব্যের কাছাকাছি পার্কিং কিংবা বিকল্প পার্কিং অনুসন্ধান, এমনকি একটি জায়গা আগে থেকেই বুকিং দিতে পারবে। Google Maps বা Google অনুসন্ধান করলে কাছাকাছি কোনো পার্কিং স্পট, পার্কিংয়ে বিকল্প স্থানের পাশে একটি ‘বুক অনলাইন’ বোতাম পাবেন। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের ‘পার্কিং স্পট’ বুকিং করে রাখতে পারবেন। ২০২৪ সালের এপ্রিলে Google Maps ও SpotHero-এর ইন্টিগ্রেশন চালু হয়েছিল। তারপর থেকে আরও বেশি লোকেশন কভার করার জন্য এর পরিধি আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ SpotHero-এর পার্কিং সরাসরি Google Maps এবং Google অনুসন্ধানে যাবতীয় পার্কিং সম্পর্কে তথ্য দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights