৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক
প্রায় ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’খ্যাত তারকা ওলগা বেডনারস্কান। যার বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি। অভিনেত্রী ওলগা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি আদালতে ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।

গত অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয় ওলগাকে। যেখানে কর্মকর্তারা দু’টি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক সনাক্ত করেন। গ্রেফতারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে।

তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে। তবে অভিনেত্রী আদালতে দাবি করেন, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সেজন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়া হবে। এরমধ্যে মাদক আছে তা জানতেন না তিনি।

তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারক তাকে বলেন, ‘আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না। এটাও একটা অন্যায়। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন। নিজে লাভবান হওয়ার আশায় যাছাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন।’ সূত্র : ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights