স্ত্রীর পরকীয়া নিয়ে ঝগড়ার পর স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

স্ত্রীর পরকীয়ার নিয়ে ঝগড়া করে স্বামী আল আমিন (২৭) নামে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগর এলাকায় এই ঘটনা ঘটে।

রবিবার (০১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত আল আমিনের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জাজিরা গ্রামে। তিনি ওই এলাকার জহির উদ্দীনের ছেলে। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড্ডা থানা দক্ষিণ আনন্দনগর এলাকায় ভাড়া থাকত।

নিহতের বোন জামাই জামাল বলেন, আমার শ‍্যালক পেশায় অটোরিকশা চালক ছিল। তার স্ত্রী মোবাইলে অন্য ছেলের সঙ্গে কথা বলে। এটা সে কয়েকবার ধরে ফেলে। প্রায়ই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে এ নিয়ে আবার ঝগড়া হয়। পরে সে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে আমরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাড্ডা থেকে এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights