গাজীপুরের কাশিমপুরে ঐতিহ্যবাহী রেডিয়্যান্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বার্ষিক ক্যাবিনেট ও ক্যাপ্টেন নির্বাচন ২০২৪

মাওঃ নেছার আহমদ এম এ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
রোববার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা অনুসরণ করে, নির্বাচন কমিশনার,প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের মাধ্যমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মোট ১শ’৬০ জন শিক্ষার্থী ভোটার অংশগ্রহণ করেন।
এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ছেলে ও মেয়েদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি দুজন (১) মোঃ রাকিব হোসেন মেসি (২) মোসাঃ আনিকা আক্তার সেক্রেটারী দুজন (১) মোঃ শাহীন আলম (২) মোসাঃ সামিয়া ইসলাম রাহা । এছাড়াও ছেলে-মেয়েদের সমন্বয়ে প্রত্যেক শ্রেনীতে ২ জন করে মোট ১২ জন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হন। নবম শ্রেণিতে ( ১) মোঃ মামুন হোসেন (২) মোসাঃ শাফিয়া খাতুন, অষ্টম শ্রেণিতে ( ১) মোঃ আকাশ ( ২) মোসাঃ ফাতেমা আক্তার, সপ্তম শ্রেণীতে ( ১) মোঃ রিফাত হোসেন (২) মোসাঃ জান্নাতুল ইকরা, ৬ষ্ঠ শ্রেণিতে ( ১) মোঃ আকাশ (২) মোঃ নাজমুল হোসেন, পঞ্চম শ্রেণিতে (১) মোঃ বাদশা মিয়া (২) মোসাঃ ছোঁয়া মনি, চতুর্থ শ্রেণিতে (১) মোঃ শাফায়াত (২) মোসাঃ সানজিদা আক্তার সাখী (৩) মোসাঃ হাবিবা আক্তার হাসি
এসময় প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা নেছার আহমদ এম এ বলেন, বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধি ও সুশৃংখলা বজায় রাখতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। ইতোপূর্বেও আমরা সেইম ক্যাটাগরিতে আমাদের বিদ্যালয়ে কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহায়তা করেছি। আমাদের এই পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন, রেডিয়্যান্ট মডেল স্কুলের সহকারী শিক্ষিকা মোসাঃ রুমানা আফরোজ কাকলী, মোসাঃ স্বপ্না আক্তার ও অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থীরা,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ, অভিভাবক অভিভাবিকা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights