সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
অনলাইন ডেস্ক
পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।
সোমবার(২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ ও ফ্যাক্স ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলাপ্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
