লিভারপুলের কাছেও হারল ম্যানসিটি

অনলাইন ডেস্ক
আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা রবিবার(১ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে। ২০০৬ সালের এই প্রথম টানা সাত ম্যাচ জয়হীন সিটি। এর মধ্যে হেরেছে ছয়টিতে, ড্র একটি। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪।

দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। ভাগ্য বদলানোর আশায় অ্যানফিল্ডে গিয়েছিলে ম্যানসিটি। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কায় পড়ে যায় গার্দিওলার দল। ১২ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে দুরের পোস্টে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন কোডি গাকপো।

এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সিটি। কিন্তু আর্লিং হালান্ড, বের্নারদো সিলভারা সিটিকে গোল এনে দিতে পারেননি। উলটো ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। সিটির ক্লাব ইতিহাসে এমন বাজে সময় আর কখনো আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights