ফেনীতে খেলা কেন্দ্র করে গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় কালীদহ বাজারে এ ঘটনা ঘটে। আহত জহিরুল কালীদহ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে।
ওই ঘটনার পর আজ রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে ফেনীর মহিপাল থেকে ২ আসামিকে গ্রেফতার করে র্যাব-৭।
গ্রেফতার আসামিরা হলেন ছনুয়া ইউনিয়নের একরামুল হকের ছেলে ইব্রাহিম হোসেন রিয়েল ও একই এলাকার আব্দুল ছবুরের ছেলে বেলায়েত হোসেন রিয়াজ।
