মহিপালে ছদ্মবেশে থাকা ২ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপাল থেকে ২ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

আজ রবিবার সকালে মহিপাল থেকে তাদেরকে আটক করা হয়। সন্দেহজনক আচরণের কারণে জনতা জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারেনি। ফলে প্রথমে মহিপাল পুলিশ বক্স এবং পরবর্তীতে তাদের মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটককতরা হলেন, উখিয়া ক্যাম্প-১৪ এর বাসিন্দা আব্দুল্লাহ’র ছেলে হাফিজুর রহমান (২৭) এবং ক্যাম্প-৩ এর বাসিন্দা আব্দুল মুনাফের স্ত্রী রাহামা খাতুন (৪০)।

দুই রোহিঙ্গা নাগরিককে স্ব স্ব ক্যাম্পে হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights