বগুড়ায় মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগ সরকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাতে শহরের সূত্রাপুর কসাইপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাগ সরকার ওই এলাকার মজিবর রহমানের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার আলোচিত সাবেক কাউন্সিলর মতিন সরকারের ভাই।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে হত্যাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
