কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা কুকুড়ের কামড়ে নারী, শিশুসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও শরিষা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- বকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন মিয়া, মারিয়া ও ফাহমিদা, জান্নাত, অমর ওসমান ও স্বাধীন।

জানা গেছে ভোর থেকে বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকায় একটা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। বেশ কয়েকজন মানুষকে কুকুড়টি কামড় দিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দীন জানান, কুকুরের কামড়ে আহতদের হাসপাতাল থেকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights