রাঙামাটিতে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিল বিজিবি

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পার্বত্য চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিল রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ছোটহরিণা (১২ ব্যাটালিয়ন)। বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন রাঙামাটি বিজিবি’র ছোটহরিণার (১২ব্যাটালিয়ন) লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ।

রাঙামাটি বিজিবি’র ছোটহরিণার (১২ ব্যাটালিয়ন) মেডিকেল কর্মকর্তা ডা. মো. আসিফুর রহমান এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

এসময় রাঙামাটির বরকল উপজেলার ৩৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি নারী-পুরুষকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একইসঙ্গে দুর্গম অঞ্চল থেকে আগত নারী ও পুরুষকে সকালের নাস্তাও খাওয়ানো হয়।

রাঙামাটি বিজিবি’র ছোটহরিণার (১২ ব্যাটালিয়ন) লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, পার্বত্য চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। যাতে পাহাড়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তি ও সম্প্রীতি মেলবন্ধন তৈরি হয়। শান্তি-শৃঙ্খলা থাকলে পাহাড়ে কখনো উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। বিজিবি’র পাহাড়ে চোরাকারবারী রোধ, সীমান্ত প্রহরী ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয়দের জন্য সেবামূলক কাজ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights