‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করতে হবে’

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে যোগ্য করতে হবে। বাংলাদেশ কিভাবে এগিয়ে গেছে, কিভাবে বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা তোমাদেরকে জানতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদেরকে গড়তে হবে। নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে।

কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সাবেক রোটারি গভর্নর ও বিশিষ্ট শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights