ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭৩ আসামিসহ এখনও পলাতক ৭০০: কারা মহাপরিদর্শক

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ৭৩ জন রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

আজ বুধবার কারা অধিদফতরের কনফারেন্সরুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মতবিনিময়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক জানান, কারাগার থেকে পালানো ২২০০ বন্দির মধ্যে ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মুক্তি পেয়েছেন ১৭৪ জন। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

পলাতক কারাবন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। কারা মহাপরিদর্শক আরও বলেন, সারাদেশে ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার এবং আয়েশি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights