বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেলজিয়ামে চতুর্থবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির পক্ষে বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলর শায়লা শারমিনের উদ্যোগে দিবসটি সরকারিভাবে উদযাপন করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির এন্টারপেইন শহরের বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলের অফিসিয়াল সিটি হলে এ উপলক্ষে এক অনুষ্ঠাণের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালেহ আহমেদ। শুরুতে ডিস্ট্রিক্ট হাউজের সামনে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নাগরিকরা ও প্রবাসী বাংলাদেশীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বক্তব্য রাখেন বর্গেরহাউট ডিস্ট্রিক্ট ও পৌর কর্পোরেশনের সম্মানিত মেয়র, ম্যাডাম মারি প্রেনেল, ইমিগ্রেশন এবং সাংস্কৃতিক বৈচিত্রতা বিভাগের প্রধান বেন ভন দুপেন ও বাংলাদেশী বংশোদ্ভুত নির্বাচিত ডিস্ট্রিক্ট কাউন্সিলর শারমিন শায়েলা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা রক্ষার জন্য যে সকল ভাষা শহিদগণ প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হয়েছে ইউনেস্কোর ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে।

মেয়র তার বক্তৃতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বেলজিয়ামের এবং ইউরোপিয়ন ইউনিয়নের দেশগুলোর মত বহু ভাষাভাষী ভিত্তিক ও সাংস্কৃতিক বৈচিত্র সমৃদ্ধ সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সার্বিকভাবে সহযোগিতা করছেন ডিস্ট্রিক বর্গেরহাট এন্টারপেইন, বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম, বাংলাদেশ স্টুডেন্ট এ্যান্ড অ্যালামনাই এসোসিয়েশন ইন বেলজিয়াম ও এফএমভিসহ আন্তর্জাতিক কিছু সংস্থা। অনুষ্ঠানে ইউনেস্কোর প্রতিনিধি, মানবাধিকার এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, বিপুল সংখ্যক স্থানীয় নাগরিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিনিউটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights