ট্রাফিক আইন অমান্য, একদিনে রাজধানীতে ১৭৩৬ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানীতে একদিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এক হাজার ৭৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ট্রাফিক আইন আমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি অভিযানে ২৬টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
