দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights