সবচেয়ে সুন্দর বিমানবন্দর কোন দেশে?

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশানল এয়ারপোর্ট এবার বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

স্থাপত্যশৈলীর জন্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই তকমা বাগিয়ে নিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদরদপ্তরে বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে ‘ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ পুরস্কারও প্রদান করা হয়েছে।

ইংরেজি অক্ষর এক্স আকৃতির বিমানবন্দরটির আয়তন ৭ লাখ ৪২ হাজার মিটার। আমিরাতের চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এ বিমানবন্দরটি একই সঙ্গে ১১ হাজার যাত্রী এবং ৭৯টি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম।

এর আগে এইউএইচ নামের যে বিমানবন্দরটি ছিল আবুধাবিতে, সেটির যাত্রী এবং উড়োজাহাজ ধারণক্ষমতা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় অর্ধেক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights