নবীনগরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের বড়হিত মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম উপজেলার বগডহর গ্রামের মৃত মো. রাজু মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়া বেগম শুক্রবার দুপুরে রাধিকা হতে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি বগডহর গ্রামে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরতর আহত হন সুফিয়া বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights