ইউক্রেনে রুশ আগ্রাসন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়েছে: গুতেরেস

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়েছে। আমরা এটার মধ্য দিয়েই যাচ্ছি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই মন্তব্য করে বলেছেন, ‘এই যুদ্ধ ব্যাপক মৃত, ধ্বংস এবং বাস্তুচ্যুতি ঘটিয়েছে।’

সোমবার জাতিসংঘের মানাবাধিকার কাউন্সিলের এক সভায় অ্যান্তেনিও গুতেরেস এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার ঘোষণার প্রতি সকল দেশকে সম্মান এবং এটাকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

সম্প্রতি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সর্বাত্মক যুদ্ধ প্রত্যক্ষ করে ইউরোপবাসী। যুদ্ধের প্রথম বর্ষপূর্তি হয় গত শুক্রবার। বর্ষপূর্তির আগে যুদ্ধ বন্ধ ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights