বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত গভীর রাতে ফকিরহাটের সাজির বটতলা এলাকায় র‌্যাবের খুলনা সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা এলাকায়।

খুলনা র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরূদ্দোজা বলেন, র‌্যাবের খুলনার সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নীলফামারী জেলার জলঢাকা এলাকার হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights