১৫ বছরে বিকৃত ইতিহাসে শিক্ষার্থীদের ভুল শেখানো হয়েছে : মঈন খান

নরসিংদী প্রতিনিধি

ইতিহাস বিকৃত করে গত ১৫ বছরে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

রবিবার বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।

মঈন খান বলেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে গত ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে… জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না, যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

এ সময় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights