সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারগাঁ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights