সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ৩৫৮ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গাবগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামীরা হলেন- বেলকুচি উপজেলার ছোট বেড়াখারুয়া এলাকার মৃত আমজাদ শেখের ছেলে ইকবাল হোসেন শেখ (৪১), রাজশাহী জেলার তানোর থানার শংকরপুর এলাকার মো. আব্দুস সালামের ছেলে রাজু আহম্মেদ (২৮) ও তার স্ত্রী রিনা খাতুন ওরফে তৃষ্ণা (২৫)।
র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩৫৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে।

এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights