আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় নড়াইলে র‌্যালী, আলোচনা সভা ও জয়িতাদের ক্রেষ্ট ও সম্মাননা প্রদান

শুভ সরকার,নড়াইল

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় নড়াইলে র‌্যালী, আলোচনা সভা ও জয়িতাদের ক্রেষ্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলার নির্বাচিত পাঁচজন জয়িতাকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদারের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, ,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতারা , মহিলা সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights