ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জহুরুল ইসলাম। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী।

পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights