বগুড়ায় অবৈধ কারখানায় অভিযান

বগুড়ার শাজাহানপুরে অবৈধ এসিড ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার খরনা বাবুর পুকুর এলাকার খাদিজা এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

জানা যায়, খাদিজা এগ্রোর মালিক আলমাস হোসেন তার প্রতিষ্ঠানে পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা তৈরি করে আসছেন। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একদিনের মধ্যে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর সকল বেআইনি কার্যক্রম বন্ধের জন্য সময় বেধে দেয়া হয়। এসময় ওই প্রতিষ্ঠানের মালিক আলমাসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম জানান, পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এক দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অবৈধভাবে এসিড ব্যাটারি তৈরি করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights