টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন শরিফুল

অনলাইন ডেস্ক

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের।

সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজেরও বদল একটি। আলজারি জোসেফের জায়গায় অভিষেক হয়েছে মার্কিনো মিন্ডলের।

টস হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। (প্রথম ওয়ানডের) একই উইকেট। আমাদের স্পিনাররা ভালো সুযোগ পাবেন। ভালো একটি স্কোর আমাদের জন্য ভালো হবে। এই উইকেটে বোলিং করা কঠিন। তবে আমাদের ভালো বোলার আছে।’

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ টস জিতে বলেছেন, ‘(উইকেটের) আর্দ্রতা এখানে বড় একটি বিষয়। (প্রথম ম্যাচে) আমরা রান তাড়ায়ও ভালো করেছি।’

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মার্কিনো মিন্ডলে, গুদাকেশ মোতি, জেইডেন সিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights