৪৭তম বিসিএসের আবেদন শুরুর তারিখ জানাল পিএসসি

অনলাইন ডেস্ক

অবশেষে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময় জানালো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবেদন শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে। চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে পিএসসি জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানান। এর আগে, সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরুর বিষয়ে কমিশনের একটি সভা হয়।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights