রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্পিনিং মিলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights