ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী।

এতে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলো হলো তুরাগ কমিউটার ১, ২, ৩, ৪ এবং জয়দেবপুর কমিউটার ১, ২, ৩, ৪।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে ট্রেন ভেদে বিরতি দেবে। এ ছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights