পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের তেল-গ্যাসের নতুন মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এই তেল-গ্যাসের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কর্তৃপক্ষ জানিয়েছে- লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এ তেল ও গাসের বিপুল মজুতের সন্ধান মিলেছে। এ কূপ থেকে দৈনিক দুই দশমিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। নতুন এ খনির সন্ধানকে দেশটির জ্বালানি খাতে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ওজিডিসিএল জানিয়েছে, নতুন খনির সন্ধান পাওয়া ওই এলাকায় আরও অনুসন্ধানমূলক খননকাজের পরিকল্পনা করা হয়েছে। কূপটির শতভাগ মালিকানা সংস্থাটির। ফলে গ্যাস ও তেলের মজুত বাড়াতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে সিন্ধুতে নতুন গ্যাসের মজুদ আবিষ্কার করে মারি পেট্রোলিয়াম কোম্পানি। এছাড়া ঘাঘিজ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস বর্তমানে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডে (এসএনজিপিএল) সরবরাহ করা হচ্ছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, কিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধিতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, আরাই নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights