ঢাবিতে চালু হবে নিবন্ধিত রিকশা

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ চলাচলের জন্য ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চলাচল করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি বহিরাগত নিয়ন্ত্রণের। রিকশার যে সংকট, সেটি মাথায় রেখে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধিত রিকশার ব্যবস্থা করব। সারাদিন এসব রিকশা কেবল ক্যাম্পাসেই চলবে। এটি হলে শিক্ষার্থীদের জন্য আরও সহজ হবে।

বহিরাগতদের ভোগান্তি প্রশ্নে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নিরাপত্তাকে পাশ কাটিয়ে কারো চিত্তবিনোদনের জন্য ক্যাম্পাসকে উন্মুক্ত রাখতে পারি না। এখানে এতদিন মানুষ আসা-যাওয়া করতো ফ্রি অফ কস্টে। এখন সেটায় ব্যাঘাত ঘটায় বিরূপ মন্তব্য তো করবেই। কারো সুবিধার জন্য আমার বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রাখতে বাধ্য না। সামনে থেকে পায়ে হেঁটেও যারা আসবে, তাদেরও চেকিং করা হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বহিরাগত যানচলাচল সীমিত করা হয়েছে। ছুটির দিন এবং অন্যান্য দিন নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights