নরসিংদীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এর পরপরই পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুস্পস্তবক অর্পণ করেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। জেলা শাখার সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্ব বেধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এছাড়াও নরসিংদীর পৌর পার্কে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন পালিত হবে দিবসটিকে কেন্দ্র করে।
