বিজয় দিবসে কারাবন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

অনলাইন ডেস্ক

বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

সোমবার ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ ডিসেম্বর বন্দীরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষ্যে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

এর আগে, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বন্দীদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights